মহাবিপর্যয়
মহাকালের রথ থেমে গেছে আজি
এক অদ্ভুত, অদৃশ্য করোনা ভাইরাসের নিরস্ত্র আক্রমণে
প্রতিদিন প্রতিক্ষণে মরিছে মানুষ,
নিভৃত গৃহ কোণে।
মহাবিপর্যয়ে দিশেহারা ধরা করিবার
কিছু নাই।
দেশে দেশে বিজ্ঞান করেছে সাধনা
যদি প্রতিকারের কিছু পাই।
স্থবির জীবন, কর্মহীন ক্ষেত্র
নিষ্প্রাণ নিস্তবদ্ধতা।
পাবে কি আলোর রশ্মি?
জাগবে কি প্রাণ? ফিরবে কি প্রাণচঞ্চলতা?
এ.আর. চৌধুরী
সৈয়দপুর, নীলফামারী।





0 Comments