পরিত্রাণ
ধেয়ে আসছে পঙ্গপালের দল
বিবর্ণ করিছে প্রকৃতির সবুজ রং।
আকাশের নীল রং উড়ে গেছে হয়েছে ধূসর-উষর।
যতদূর চোখ যায় মনে হয়
ধুলিময় মরু-প্রান্তর।
তেমনি করোনা ভাইরাসের নিরস্ত্র
অদৃশ্য আক্রমণে থেমে গেছে
পৃথিবীর স্বাভাবিক চিরায়ত গতি।
আজ প্রাণ নেই বিদ্যা নিকেতনের
কেতন উড়ানো প্রাণ চঞ্চলতা।
থেমে গেছে শহরের, গ্রামের, ঘাটের
নভোযানের গতিময়তা।
শুধু আছে আর্তনাত, বিলাপ,
কপালে ভাজ পড়া অনাগত
সর্ষে ফুলের উদাস দৃষ্টি।
ফিরিবে আবার পৃথিবীর রূপ,
জাগিবে প্রাণ, চলিবে যান।
কোলাহলে হবে মুখরিত পৃথিবী
অচিরেই পাব পরিত্রাণ।।
এ.আর. চৌধুরী
সৈয়দপুর, নীলফামারী।





0 Comments